
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস মহাসড়ক থেকে পাথুরে গিরিখাতে পড়ে অন্তত ৪০ জন নিহত এবং আরো ৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী দুর্গম দানা সার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। তিনি বলেন, বাসটিতে শুধু নির্ধারিত যাত্রীরাই ছিলেন না, বিকল হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীরাও এতে উঠেছিলেন। ফলে বাসটি অতিরিক্ত যাত্রীতে ভরে গিয়েছিল।
এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উদ্ধারকর্মীরা নিহতদের পরিচয় শনাক্ত এবং আহতদের চিকিৎসা দিতে কাজ করছেন। পাকিস্তানে, বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে, সড়কের খারাপ অবস্থা, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়া এবং ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
এনজে
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত