
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন ইকোলজি, বায়োলজিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচার অ্যান্ড পপুলেশন ইস্যুজ-২০২৬’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) উদ্যোগে এ আয়োজন করা হয়। আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) সিসিডিসি গ্যালারিতে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সেমিনারটি শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম, আয়োজক অধ্যাপক ড. জেএএম শকিলুর রহমান এবং সিসিডিসির পরিচালক ড. মো. নুরুল মোমেন।
সেমিনারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উটাহের পুষ্টি ও সমন্বিত শারীরবিদ্যা বিভাগের ড. মনোয়ারুল মবিন সিদ্দিকী ‘ক্যানসার ও হৃদ্রোগ গবেষণায় স্ফিংগোলিপিড-অতিরিক্ত প্রকাশকারী ট্রান্সজেনিক ইঁদুর মডেল’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস সুমাত্রা উতারার কৃষি অনুষদের কৃষি প্রযুক্তি বিভাগের আমেলিয়া জুলিয়ান্তি সিরেগার ‘ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় পরাগায়নকারী প্রাণীর বৈচিত্র্য, বিস্তার, পরিবেশগত গুরুত্ব ও কৃষি-সহায়ক সংরক্ষণ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
এ ছাড়া ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ড. মো. ইসমাইল তারেক ‘যুক্তরাষ্ট্রের বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে একাকীত্ব ও বিষণ্নতার লক্ষণের দীর্ঘমেয়াদি সম্পর্ক’ বিষয়ে বক্তব্য দেন।
সেমিনার সম্পর্কে সিসিডিসির পরিচালক ড. মো. নুরুল মোমেন বলেন, গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। তিনটি দেশ থেকে বক্তারা এতে অংশ নিয়েছেন। সেমিনারে ২৪টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এসব গবেষণার ফলাফল, নতুন তথ্য ও বিভিন্ন গবেষণার বাস্তবভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা বক্তাদের কাছ থেকে গবেষণা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পাবেন। বৃহস্পতিবার মূলত টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ট্রেনিং সেশনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের গবেষণার বিভিন্ন বিষয় সরাসরি শেখানো হবে।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত