
চট্টগ্রামের বহুল আলোচিত ও অপরাধপ্রবণ এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা পেলে খুব দ্রুতই পুরো এলাকাটিকে অপরাধমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের সদ্য নিযুক্ত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী সাংবাদিকদের জানান, জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর উপস্থিতি ও নিরাপত্তা কৌশল জোরদার করতে একটি বিস্তারিত ‘মাস্টার প্ল্যান’ তৈরি করা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। কোনো সন্ত্রাসী কিংবা গুণ্ডাবাহিনীর জায়গা জঙ্গল সলিমপুরে হবে না। আগামী দু’এক মাসের মধ্যেই পুরো অঞ্চলকে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে।”
পরিদর্শনকালে ডিআইজি ছিন্নমূল ও আলীনগর এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
একই সময়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম সীতাকুণ্ডের এই পাহাড়ি জনপদের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার বিষয়ে কথা বলেন। গত ২৬ জুলাই আলীনগরে অবস্থিত যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানির লাইনে ক্ষতিকর রাসায়নিক বা বিষ মেশানোর অন্তর্ঘাতমূলক চেষ্টার প্রসঙ্গে এসপি জানান, ঘটনাটির তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ইতোমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানায় ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট’-এ দায়ের করা এ মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। পানির নমুনার ল্যাব রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসপি মাসুদ আলম জোর দিয়ে বলেন, “ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সাধারণ মানুষের সহযোগিতায় জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদে পরিণত করতে কাজ করছে পুলিশ।” পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারাও পুলিশের সরাসরি তদারকি ও উপস্থিতির কারণে এলাকায় নিরাপত্তা ও স্বস্তি ফেরার কথা জানান।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১শ একর সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সশস্ত্র চক্রের দখলে ছিল। চলতি বছরের ১৯ জানুয়ারি সেখানে অভিযানে গিয়ে এক র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর সরকার সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের যৌথ সমন্বয়ে চিরুনি অভিযান পরিচালনা করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। প্রশাসনের এই ধারাবাহিক ও কঠোর পদক্ষেপে দীর্ঘদিনের আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুরে এখন ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে।
টিআর
- ১মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ২এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৩শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৬উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৭পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৮জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৯‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ১০জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া





পাঠকের মতামত