ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৪:৪০ পিএম

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

২০১৩ সালের ১১ আগস্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করে জেনিথ ইসলামী লাইফ। প্রতিষ্ঠার ১৩ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রতিষ্ঠার পর থেকে গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে জেনিথ ইসলামী লাইফ।

গতকাল (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, গত ১৩ বছরে গ্রাহকদের প্রায় ৪৭ কোটি টাকার বীমা দাবি ও অন্যান্য সুবিধার অর্থ পরিশোধ করা হয়েছে। এর মধ্যে- ৩৬৮টি মৃত্যুদাবি, ৪ হাজার ২৬৮টি গ্রুপ ও হাসপাতাল বীমা দাবি এবং ১ হাজার ১৫২টি মেয়াদোত্তীর্ণ বীমা দাবি। পাশাপাশি গ্রাহকদের সার্ভাইভাল বেনিফিট (এসবি) ও সমর্পণমূল্যের অর্থও পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে ছয়টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ব্যাংক, লিজিং কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বীমাসেবা দিচ্ছে জেনিথ ইসলামী লাইফ। গ্রাহকসেবা ও অভ্যন্তরীণ কার্যক্রম আরও আধুনিক করতে প্রতিষ্ঠানটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা ব্যবহার করছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহক, শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী ও কর্মীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ১৩ বছর অতিক্রম করেছে। আগামী দিনে সেবার মান আরও উন্নত করা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার অবশিষ্ট ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...