
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণ শেষে সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি, এটাই আমাদের মূল পরিচয়। মৎস্যসম্পদ আমাদের বড় একটি জাতীয় সম্পদ ছিল। কিন্তু নানা কারণে আজ এই খাতের অবক্ষয় ঘটেছে। আগে আমরা নিজেদের পুকুরের মাছ চাষ করে খেতাম, আর এখন বাজার থেকে মাছ কিনে খেতে হয়।’
তিনি মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা, মৎস্য খাতের সম্ভাবনা এবং এ খাতের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিএইচ
- ১নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ২এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৩মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ৪বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ৫ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৬সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
- ৭লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন
- ৮জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী
- ৯ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ১০কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৬এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
- ১০চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ





পাঠকের মতামত