প্রকাশিত: জুন ১০, ২০২০ ৩:০৮ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। এদিন ডিএসই ও সিএসইর সূচক আগের দিনের চেয়ে বাড়লেও কমেছে লেনদেন।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১.৫০ পয়েন্ট বেড়ে ৯১৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২ পয়েন্টে এবং সিডিএসইটি সূচক ১ পয়েন্ট বেড়ে ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ কোটি ২৭ লাখ টাকা কম।

দিন শেষে ডিএসইতে মোট ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৫টির শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন সূচক বেড়েছে। সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২১ পয়েন্টে। আর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৮ পয়েন্টে।

এ বাজারে মোট ৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৮টির ও অপরিবর্তীত রয়েছে ৫৮টির শেয়ার ও ইউনিটি দর।

সিএসইতে এদিন ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...