
ডিজিটাল প্লাটফরম ( ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে) কেনা-বেচায় দিতে হবে ভ্যাট আর নিতে হবে ট্রেড লাইসেন্স ।
একই শহরে ক্রেতার কাছে সর্বোচ্চ পাঁচ দিন এবং ভিন্ন শহরে ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পণ্য ক্রেতার কাছে সরবরাহ করতে ব্যর্থ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা অন্য যে কোনো আদালতে মামলা করতে পারবেন ক্রেতা।
যে সকল প্রতিষ্ঠান ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-কমার্স পরিচালনা করছেন সেসব প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
এছাড়া মার্কেটপ্লেসে পণ্য বিক্রির সঙ্গে জড়িত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স ছাড়াও ভ্যাট নিবন্ধন থাকতে হবে। এদিকে যে সকল কুরিয়ার সার্ভিস ‘ক্যাশ অন ডেলিভারি’ব্যবস্থায় ই-কমার্সের পণ্য ডেলিভারি করে ক্রেতাদের থেকে নগদ মূল্য নিয়ে থাকে সেসব অর্থ ব্যাংকিং সিস্টেমে বাধ্যতামূলক করার জন্য একটি নীতিমালার খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
নীতিমালা খসড়া তৈরি করে স্টেকহোল্ডারদের মতামতের জন্য পাঠিয়েছে ব্যাংকটি। বাণিজ্য মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা মনে করছেন নীতিমালার মাধ্যমে ই-কমার্সখাতে শৃঙ্খলা বাড়বে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ স্টেকহোল্ডারদের সঙ্গে ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ শিরোনামের নীতিমালা নিয়ে বৈঠক হবে।
বৈঠকে কোনো মতামত পাওয়া গেলে তা সংযোজন-বিয়োজন করে আগামী মাসেই জারি করা হবে। এ বিষয়ে ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল জানিয়েছেন, আধুনিক এই সময়ে ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ই-কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং বেকারত্বের সংখ্যা কমছে।
এই খাতকে কঠোর নীতিমালায় আটকে দিলে অগ্রগতির এই বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। আশা করছি এমন কোনো শর্ত রাখা হবে না যাতে করে নতুন উদ্যোক্তা সৃষ্টি বাধাগ্রস্ত হয়।
- ১ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ২সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৫লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৬সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৭ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৮আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৯সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১০দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত