
অস্ট্রেলিয়ায় এক মুসলিম নারীর ওপর বিনা উস্কানিতে হামলার দায়ে একব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। এর মধ্যে অন্তত দুই বছর তিনি প্যারোলে বের হতে পারবেন না।
জানা গেছে, গত নভেম্বরে ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালীন হামলা হয় রানা এলাসমার নামে এক মুসলিম নারীর ওপর। ঘটনার দিন হিজাব পরিহিত অবস্থায় সিডনির একটি ক্যাফেতে বসেছিলেন এলাসমার। এসময় স্টাইপ লোজিনা নামে এক ব্যক্তি তার কাছে যান।
কিছুক্ষণ কথা বলার পরেই আচমকা এলাসমারের মুখে ঘুষি মারেন অস্ট্রেলীয় ওই ব্যক্তি। আঘাত লেগে চেয়ার থেকে পড়ে গেলে মুসলিম ওই নারীর মাথায় লাথি মারেন তিনি। এসময় এলাসমারের বন্ধু ও পাশে থাকা অন্য ক্রেতারা এগিয়ে এসে হামলাকারীকে আটকান। হামলার আগে লোজিনা বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
এলাসমার জানিয়েছেন, হামলার সময় তিনি তার অনাগত সন্তানকে রক্ষার চেষ্টা করছিলেন। এতে তিনি খানিকটা আহত হলেও তার পুত্রের কোনও ক্ষতি হয়নি।
গত জুনে এলাসমারের বোন জানিয়েছিলেন, হামলার পর কয়েক মাস কেটে গেলেও এখনও সেই ঘটনার শারীরিক ও মানসিক প্রভাব অনুভব করছেন তার বোন।
গত মাসে আদালতের বাইরে রানা এলাসমার সাংবাদিকদের বলেছিলেন, ‘যদি মনে করেন, আপনার থেকে দেখতে কিছুটা আলাদা হওয়ায় শারীরিক বা মৌখিকভাবে কাউকে হেনস্তা করার অধিকার রয়েছে, তবে অস্ট্রেলিয়া আপনার জন্য সঠিক দেশ নয়।’
অবশ্য আদালতে লোজিনা দাবি করেছেন, ইসলামবিদ্বেষের কারণে তিনি হামলা করেননি বা এটি কোনও বর্ণবাদী ঘটনা ছিল না।
এই অস্ট্রেলীয় বলেছেন, ‘আমি তাদের (মুসলিম) ঘৃণা করি না। কিন্তু তাদের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। তাদের সঙ্গে আমার কোনও লেনাদেনা নেই।’ সূত্র: সিএনএন
- ১পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৩সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৫মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৬UCB Price Sensitive Information
- ৭কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৮চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান





পাঠকের মতামত