
বেলজিয়ামের তারকা খেলোয়াড় রোমেলু লুকাকু কদিন আগেই দ্বিতীয় মেয়াদে চেলসিতে পা রাখেন। তবে, পুরোনো ক্লাবে ফিরে নিজের প্রিয় ৯ নম্বর জার্সি পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন বেলজিয়ান তারকা। অবশেষে তাঁর শঙ্কা কেটে গেল। ট্যামি আব্রাহাম চলে যাওয়ায় চেলসির ৯ নম্বর জার্সি উঠছে লুকাকুর গায়ে। তাতে দারুণ খুশি এই বেলজিয়ান তারকা।
গত সপ্তাহে ইন্টার থেকে চেলসিতে ফেরার পর ১৮ নম্বর জার্সি পেয়েছিলেন লুকাকু। আগের মেয়াদেও ব্লুদের সঙ্গে এই জার্সিতে খেলেছিলেন। তবে, আব্রাহাম স্থায়ীভাবে চেলসি ছেড়ে রোমায় চলে যাওয়ায় ৯ নম্বর জার্সিটি এসেছে লুকাকুর গায়ে। নতুন জার্সি পরে আগামী শনিবার প্রথম মাঠে নামবেন লুকাকু। আর্সেনালের মাঠে ম্যাচটি নিয়ে মুখিয়ে আছেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জার্সি পাওয়ার খবর জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ৯ নম্বর পেয়েছি। আমি খুশি এবং এই পরিস্থিতির মধ্যে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসির খেলোয়াড় ছিলেন লুকাকু। ২০১৪ সালে দুই কোটি ৮০ লাখ পাউন্ডে চেলসি ছেড়ে এভারটনে যোগ দিয়েছিলেন তিনি। সাত বছর পর রেকর্ড মূল্যে ঘরের ছেলেকে ফেরাল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফিরতে পেরে খুশি হয়েছেন লুকাকু নিজেও। লুকাকু প্রথমদিন বলেন, ‘প্রথমে আমি এখানে এসেছিলাম অল্প বয়সে, যার অনেক কিছু শেখার ছিল। এখন ফিরে এলাম অনেক অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে। শৈশবে আমি চেলসিকে সমর্থন করতাম, আর এখন ফিরলাম দলটির অনেক শিরোপা জয়ে সাহায্য করতে। এ অনুভূতি অসাধারণ।’
২০১৭ সালের জুলাইয়ে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। সেখান থেকে সাত কোটি ৪০ লাখ পাউন্ডে ২০১৯ সালের গ্রীষ্মে যোগ দেন ইন্টার মিলানে। এবার চেলসিতে ফিরলেন নয় কোটি ৭৫ লাখ পাউন্ডে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে লুকাকুকে পেতে ক্লাবগুলোর মোট খরচ ২৯ কোটি পাউন্ড। ফুটবলের ইতিহাসে কোনো এক খেলোয়াড়ের সবচেয়ে বেশি মূল্য এটি।
- ১এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ২আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৩তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৪সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৫জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৬মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৭বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৮মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৯এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১০শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত