
ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহকে গ্রেফতার ও আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে বিনিয়োগকারীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে আসছে ক্রেস্ট সিকিউরিটিজ। তারা টাকা দেওয়ার নাম করে চেক দিয়েছে এবং সেই চেক জমা দিতে গেলে জানা যায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি অতি দ্রুত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ হাউজের ওপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবে।
এ বিষয়ে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী নাজির আহমেদ রাইজিংবিডিকে বলেন, ক্রেস্ট সিকিউরিটিজে আমার ১ কোটি টাকার শেয়ার বিনিয়োগ রয়েছে। গত তিন বছর আমি কোনো শেয়ার বিক্রি করিনি। ২২ জুন আমি শেয়ার কেনার জন্য তাদের কাছে টাকা জমা দেই। কিন্তু তারা আমাকে কোনো মানি রিসিট দেয়নি। মানি রিসিট চাওয়ার পরেও তারা তা দেয়নি। তখন আমার কাছে সন্দেহজনক মনে হয়। তারপর গত ২৩ তারিখে এসে অফিস বন্ধ পাই। তবে আমার শেয়ার বিক্রি করে দেওয়া হলো, কিন্তু সিডিবিএল থেকে কোনো ম্যাসেজ পেলাম না। নিশ্চয়ই এর সঙ্গে সিডিবিএল জড়িত রয়েছে। এটা তদন্ত করে দেখা উচিত।
এদিকে নারী বিনিয়োগকারী ও ব্যাংকার হাসিনা মর্তুজা রাইজিংবিডিকে বলেন, আমি আইপিও শেয়ারে বিনিয়োগ করেছি। তাদের কাছে আড়াই লাখ টাকার মতো পাওনা রয়েছে। প্রথম যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয় তার আগে আমাকে চেক দেয়, কিন্তু আমি চেক জমা দিলে সেটা বাউন্স হয়ে যায়। পরবর্তীতে সাধারণ ছুটির পর অফিস খুললে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাকে টাকা দিয়ে দেবে বলে শুধু সময় নিতে থাকে। এরপরেও তাদের দেওয়া আরও দুটি চেক ডিজঅনার হয়ে যায়। পরে গত মঙ্গলবার জানতে পারি অফিস বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে।
এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, ক্রেস্ট সিকিউরিটিজের প্রতারণার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদি অতি দ্রুত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ হাউজের ওপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবে। হাউজগুলো থেকে টাকা তুলে নেবে। এতে করে বাজারে কালো সংকট বড় আকার ধারণ করবে।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত