
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দু’পাড়ে লাখো পূণ্যার্থীর ঢল নামে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকেই নগরীর থানা ঘাট, কাচারি ঘাট, গুদারা ঘাট সহ নদের ওপারের শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকাজুড়ে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
পাপমোচনের বাসনায় প্রতিবছর অষ্টমী তিথির পুণ্য লগ্নে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো পূণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে ভীড় জমায় এই স্নানোৎসবে।
হে ভগবান ব্রহ্মপুত্র, হে লৌহিত্র, আমার পাপহরণ কর। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাব, হরতকিসহ পূণ্যর্থীরা ভক্তিমন্ত্রের সাথে সাথে মেতে উঠে স্নানোৎসবে।
নারী-পুরুষ পুণ্যার্থীরা নগরীর থানা ঘাট, কাচারি ঘাট, গুদারা ঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জসহ নদের দুই তীরে প্রায় তিন কিলোমিটার এলাকায় ঘাটগুলোতে পুণ্যার্থীরা ভিড় করেন।
অষ্টমীর স্নানকে ঘিরে ব্রহ্মপুত্র নদের বিশাল এলাকাজুড়ে চলে উৎসবমুখর পরিবেশ। ঘাটগুলোতে পুরোহিতের কাছে মন্ত্রপাঠ করে স্নানে নেমে পড়েন তাঁরা। স্নানোৎসবে জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা।
এই পুণ্যস্নানকে ঘিরে ময়মনসিংহ জেলাসহ আশপাশের জেলা-উপজেলা ও দূরদুরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে স্নানঘর ও বিশ্রামাগারের ব্যবস্থা করে সিটি কর্পেরেশন।
এছাড়াও স্নানোৎসব কমিটির পক্ষ থেকে প্রসাদ ও সুপেয় পানির ব্যবস্থা নেয়া হয়। এদিকে স্নান উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান দূর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহা।
এদিকে স্নানোৎসবকে ঘিরে নগরীতে মেলা অনুষ্ঠিত হয়। বিন্নি-চিনির খেলনাসহ মেলায় হস্তশিল্পজাত পণ্যের প্রসার ঘটে এই মেলায়। নগরীর ব্রহ্মপুত্র নদের কয়েকটি ঘাট ছাড়াও জেলার বেগুনবাড়ি, বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, কালিরবাজার, ধলা, রৌহাসহ কয়েকটি স্থানের ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থী অস্টমীর স্নান ও পুঁজা সম্পন্ন করেন।
ইএটি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত