
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহারের জন্য ১৫ মাস অতিরিক্ত সময় চাইবে পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হলে কোম্পানিটি সময় চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এই আবেদন করবে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার আগে করোনাভাইরাস অতিমারির কারণে কোম্পানির আইপিওর অর্থ ব্যবহার ব্যাহত হয়েছে। বিশ্বে নির্মাণ সামগ্রি ও প্ল্যান্ট মেশিনারিজের দাম অনেক বেড়ে গেছে। অন্যদিকে স্টিল, জ্বালানি, বিদ্যুৎ ইত্যাদির দাম বেড়ে যাওয়ায় পণ্য উৎপাদনের ব্যয়ও অনেক বেড়ে গেছে। অপরদিকে কমে গেছে পণ্যের চাহিদা। শুধু তা-ই নয়, বর্তমানে অনেক ব্যাংক ঋণপত্র (এলসি) খুলতে অনাগ্রহী। এ কারণে নির্ধারিত সময়ে আইপিওর প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
আইপিওর অর্থ ব্যবহারের সময় বাড়াতে চাইলে বিএসইসির অনুমতির পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। এ কারণে আগামী দিনে অনুষ্ঠেয় কোম্পানির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি শেয়ারহোল্ডারের সামনে উত্থাপন করা হবে।
উল্লেখ, ২০২০ সালের আগস্ট মাসে বিএসইসি ডমিনেজ স্টিলের আইপিও অনুমোদন করে। আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার বিক্রি করে ৩০ কোটি টাকা সংগ্রহ করে।
বিপি/আজাদ
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত