প্রকাশিত: জুলাই ২৭, ২০২২ ৯:২৯ পিএম , আপডেট: জুলাই ২৭, ২০২২ ৯:৩২ পিএম

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর ও আগামী বছরের প্রথম ছয় মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকের নতুন ও প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবহন কেনা বন্ধ থাকবে।
ব্যাংকের জ্বালানি ও বিদ্যুৎ খরচ কমানোর নির্দেশ দেয়ার এক দিন পরেই এবার ব্যাংকের গাড়ি কেনা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, আগামী বছরের জুন পর্যন্ত দেশের সব ব্যাংকের গাড়ি কেনা বন্ধ থাকবে।

এর পাশাপাশি অ্যাপায়ন, ভ্রমণ, আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনার খরচও অর্ধেক করারও নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আজ বুধবার ‘পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসকরণ’ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার চলতি ২০২২–২৩ অর্থবছরের বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ব্যাংকের কিছু পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর ও আগামী বছরের প্রথম ছয় মাস জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকের নতুন ও প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবহন কেনা বন্ধ থাকবে।

এ ছাড়া জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গাড়ি কেনা বন্ধ এবং অ্যাপায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবসহ মনিহারি পণ্য কেনাকাটায় খরচ অর্ধেক কমানোর ফলে যে অর্থ সাশ্রয় হবে, তা অন্য কোনো খাতে খরচ করা যাবে না।

নির্দেশনা অনুযায়ী, খরচ কমানো সংক্রান্ত তথ্য ও দলিলপত্র ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংক পরিদর্শনে গিয়ে এ–সংক্রান্ত তথ্য ও দলিলপত্র দেখতে চাইলে তা সরবরাহ করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকগুলো গাড়ি কেনা ও বিভিন্ন সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে কী পরিমাণ অর্থ খরচ করেছে, তা বার্ষিক আর্থিক প্রতিবেদনেও প্রকাশ করতে হবে।

সে ক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরতে হবে।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...