
সমবায়ী প্রতিষ্ঠান আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড (এসিসিএফ)-এর সাধারণ সভা ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সেক্রেটারি এস এম হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান হারুন-অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মধুসূদন ম-ল। বিশেষ অতিথি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান আলি আহমেদ বাহারাম, পরিচালক ওসমান গনি ভূঁইয়া, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, নুর নবী, মুস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রতিষ্ঠানটির উপদেষ্টা আতিকুল আলম ও নির্বাহী পরিচালক শেখ আসাদুর রহমান পিয়ারুল, বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধানসহ সারাদেশের শতাধিক শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
সম্মেলনে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার শর্তে উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামের কাছ থেকে টাকা আদায়ে আগামীতে পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তা কর্মচারীরা একত্রে কাজ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, টাকা আত্মসাৎ এর অভিযোগে মানিলন্ডারিং ও প্রতারণা মামলায় কারা ভোগের পর গত ৫ই ডিসেম্বর ১১২ কোটি টাকা আগামী ৬ মাসে আজিজ কো-অপারেটিভের গ্রাহকদের ফেরত দেয়ার শর্তে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে জামিন দিয়েছে উচ্চ আদালত।
- ১ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২৯ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ
- ২পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৩ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি
- ৪ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৫মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ
- ৬খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী
- ৭ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ৮ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৩এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৪বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৯চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’





পাঠকের মতামত