
পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত রবিবার কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিএসইসি।
কমিশনের উপ-পরিচালক মো. রতন মিয়ার সই করা ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু বিধি-২০১৫ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ৩০ কোটি টাকা হতে হবে। এজন্য ২০২৩ সালের ৩০ মে এর মধ্যে কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করতে হবে। অন্যথায় কোম্পানির শেয়ার এসএমই মার্কেটে লেনদেনের জন্য স্থানান্তর করা হবে।
এছাড়াও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে একটি নির্দিষ্ট প্রস্তাব কমিশনে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে।
১৯৯৬ সালে আইপিওর মাধ্যমে ১৬ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আনোয়ার গ্যালভানাইজিং। বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের হাতে কোম্পানিটির ৩৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক উদ্যোক্তারা কোম্পানিটির ২৭ দশমিক ১৩ শতাংশ শেয়ার ধারণ করছেন। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে প্রতিষ্ঠানটির ৩৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
সমাপ্ত অর্থবছরে (৩০ জুন, ২০২২) বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আনোয়ার গ্যালভানাইজিং। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস লভ্যাংশ।
- ১আজ শুরু এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১
- ৩অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৪এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৫জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৬চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৭অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৯ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ১০জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা





পাঠকের মতামত