
২০২২ বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার! হঠাৎ এমন খবরে সরগরম হয় ফুটবল অঙ্গন। ক্রীড়া ওয়েবসাই ডিএনজিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘ফুটবল খেলার মতো মানসিক শক্তি থাকবে কি না আমি নিশ্চিত না’। সবাই এরপর ধরে নিয়েছিলেন হয়তো অবসরে যাচ্ছেন নেইমার।
তবে নেইমার বলছেন তার বক্তব্যে ভুল বুঝেছে সবাই। একই ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এবার নেইমার বলেছেন, ‘সবাই বলছে আমি ফুটবল খেলা থামিয়ে দেবো এবং জাতীয় দলের হয়ে খেলবো না। মানুষ একেবারেই জিনিসটা ভুল বুঝছে। আমি বোঝাতে চেয়েছি, প্রতিটা মৌসুমই আমার শেষ মৌসুম হিসেবে মনে করে খেলি।’
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড এ পর্যন্ত সেলেসাওদের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপে। ২০১৪ আর ২০১৮, দুই বিশ্বকাপেই তিনি ছিলেন ব্রাজিলীয়দের বিশ্বকাপ-স্বপ্নের নিউক্লিয়াস। কিন্তু দু’বারই ব্যর্থতায় শেষ হয়েছে তার অভিযান; প্রথমবার সেমিফাইনালে, পরেরবার কোয়ার্টার ফাইনালে।
জাতীয় দলের ভাবনার সঙ্গে ক্লাব পিএসজিকে নিয়ে নিজের আশার কথাও শুনিয়েছেন নেইমার। চলতি মৌসুমেই ক্লাবটিতে যোগ দিয়েছেন তার বন্ধু লিওনেল মেসি। তিনি বলেছেন, মেসির সঙ্গে বার্সেলোনায় যেমন জুটি গড়েছিলেন, এখানেও তেমন বানাতে চান।
নেইমার বলেন, ‘আমি খুব খুশি মেসিকে পিএসজিতে পেয়ে। সে জিনিয়াস, আমার বন্ধু। যখন আপনার পাশে বন্ধু থাকবে তখন কাজগুলো আরও ভালো হবে এবং সবকিছু আরও ঠাণ্ডা মাথায় করা যাবে। আমি আশা করি বার্সেলোনায় আমরা একসঙ্গে যে গল্প লিখেছিলাম, সেটা পিএসজিতেও পারবো।’
পিএসজিতে এসে দুজন ফুটবলারকে দেখে চমকে গিয়েছিলেন নেইমার, ‘পিএসজিতে আমাকে দুজন ফুটবলার চমকে দিয়েছে। একজন হচ্ছে এমবাপে আরেকজন ভেরেত্তি। এমবাপে কারণ সে অনেক দ্রুতগতির আর তরুণ, সে অনেক বড় তারকা। ভেরেত্তিও দুর্দান্ত ফুটবলার কিন্তু দর্শনীয় না হয়তো। আমি যাদের সঙ্গে খেলেছি, সে অন্যতম সেরা মিডফিল্ডার।’
- ১ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ২আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৩সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৪দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৬বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৭রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৮বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৯২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ১০ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত