
ফ্রান্সের জার্সিতে আর খেলতে দেখা যাবে না করিম বেনজেমাকে। কারণ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি লিখেছেন, ‘আমি আমার গল্প লিখেছি এবং এটা এখানেই শেষ। ‘ পোস্টে ফ্রান্সের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন বেনজেমা।
ইনজুরির কারণে এবার ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও কাতারে যাওয়া হয়নি বেনজেমার। একটা ম্যাচ না খেলেও তাই ‘ছিলেন’ তিনি। চোট থেকে সেরে ওঠতে তাকে ক্যাম্প থেকেও ছেড়ে দেওয়া হয়। এরপর নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অনুশীলন করছেন তিনি।
তবে ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে পৌঁছালে আবারও কাতার যেতে পারেন এই ফরোয়ার্ড, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। এই স্ট্রাইকার ফাইনালে খেলবেন কি না তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। কিন্তু প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি। এরপর শোনা যায়, বেনজেমাকে কাতার যাওয়ার অনুমতি দিয়েছিল রিয়াল।
বেনজেমা অবশ্য পরে এ নিয়ে মুখ খোলেন, কিন্তু কিছুই পরিষ্কার করেননি। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এই স্ট্রাইকার লেখেন, ‘আমি আগ্রহী নই। ’তাহলে কি বিশ্বকাপ ফাইনাল খেলতে আগ্রহী নন বেনজেমা? সেই প্রশ্নের উত্তর মিললো এবার। সবকিছুর অবসান ঘটিয়ে বিদায় বলে দিলেন তিনি।
ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন বেনজেমা। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে দুটি ভিন্ন কারণে খেলতে পারেননি তিনি। প্রথমটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে এবং পরেরটি ইনজুরির কারণে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত