
পাঁচ বছর আগে ২০১৬ সালে কোপার আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। যে সময় দলটা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু এবার হতাশ হতে হয়েছে। নিজেদের দেশে কোপা আমেরিকা আর সেখানেই স্বাগতিক দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো। তাদের ফুটবল অবকাঠামোর যে আরো উন্নতি প্রয়োজন সেটিই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল উরুগুয়ে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারে যুক্তরাষ্ট্র। এই হার তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। ৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাথিয়াস ওলিভেরা।
মার্সেলো বিয়েলসাকে কোচ নিয়োগ দেওয়ার পর থেকেই যেন উড়ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে তারা দারুণ খেলছে। এবার কোপা আমেরিকাতেও সেই ফর্ম ধরে রেখে টানা তিন জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার নিশ্চিত করলো উরুগুয়ে।
আগের দুই ম্যাচ জিতে কোয়ার্টার নিশ্চিত করলেও এই ম্যাচে অনেকেই ধারণা করেছিল দ্বিতীয় সারির দল নামাবে উরুগুয়ে। কিন্তু সবাইকে চমকে প্রথম একাদশই নামান বিয়েলসা। ম্যাচের ১৩ মিনিটে এন্থনি রবিনসনের হেড উখে দেন উরুগুয়ের সার্জিও রখেত।
৩৩ মিনিটে নাহিতান নান্দেজের দারুণ দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায়। ৪৪ মিনিটে পেলেস্ত্রির শটও বাইরে দিয়ে চলে গেলে গোলশূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধ৷
বল দখলে উরুগুয়ের থেকে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। ৬৬ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড ম্যাট টার্নার রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন ম্যাথিয়াস অলিভিয়েরা।
গ্রুপের তিন ম্যাচে তিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় কোয়ার্টার ফাইনালে তারা ‘ডি’ গ্রপের রানার্স আপের মুখোমুখি হবে। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে কলাম্বিয়া শীর্ষে রয়েছে। সমান ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল। গ্রুপের শীর্ষস্থান দখলে শেষ ম্যাচে ব্রাজিল ও কলাম্বিয়া মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে এড়াতে ব্রাজিলকে এ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত