
এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। শুক্রবারই জানা যায়, সরকার বিরোধী বিক্ষোভের কারণে কলম্বিয়াকে বাদ দেওয়া হয়েছে স্বাগতিকের তালিকা থেকে। এবার করোনার কারণে ফুটবল ম্যাচ আয়োজন স্থগিত হয়ে গেছে আর্জেন্টিনায়।
তাতে শঙ্কায় পড়েছে এবারের কোপা আমেরিকা আয়োজন। নতুন করে স্বাগতিক খুঁজতে হবে কনমেবলকে। শুক্রবার করোনার কারণে আর্জেন্টিনায় ফুটবল বন্ধ হওয়ার কথা জানায় ব্লেচার ফুটবল।
এর আগে কলম্বিয়াজুড়ে শুরু হওয়া সহিংস সরকারবিরোধী আন্দোলনের কারণে স্বাগতিক থেকে সরিয়ে দেওয়া হয় কলম্বিয়াকে। চলমান দাঙ্গায় দেশটিতে প্রাণ গিয়েছে ১৫ জনের। এর ফলেই যৌথ আয়োজকের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কনমেবলকে।
এক বছর পিছিয়ে পরিবর্তিত সূচিতে আগামী ১৩ জুন শুরু হওয়ার কথা এবারের কোপা আমেরিকার। ২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।
সূচি অনুসারে আগামী ১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় ১৪ জুন রাত ৩টা) চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারে নামার কথা মেসিদের। এরপর ১৮, ২১ ও ২৮ জুন যথাক্রমে উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
আর ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৫ জুন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯, ২৫, ২৯ জুন পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে বাকি তিন ম্যাচ খেলবেন নেইমাররা।
- ১২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ২উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৩পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৪জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৫‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৬জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৭গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৮দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৯অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১০জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৭শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ১০১০ জেলায় বন্যার আশঙ্কা





পাঠকের মতামত