
শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সত্যি হলো সেটাই। আগামী ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে কোপা আমেরিকা। এবারের আসরটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। তারা স্বাগতিক হচ্ছে না বলে নিশ্চিত করে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
গত কয়েকদিন ধরে চলে আসা জল্পনার অবসান হলো এই ঘোষণায়। এবারের কোপা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা।
কিন্তু সোমবার আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কনমেবল জানিয়েছে, আর্জেন্টিনায়ও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনমেবল।
এই দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি এখনো নিশ্চিত করে জানায়নি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে শোনা যাচ্ছে চিলি এমনকি যুক্তরাষ্ট্রেও কোপা আয়োজন হতে পারে।
- ১লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ২সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৩ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৪আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৫সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৬দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৭বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৮বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৯রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ১০বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত