
অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। বায়ার্ন মিউনিখ থেকে ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ডেভিড আলাবার সঙ্গে চুক্তি করল রিয়াল মাদ্রিদ। রিয়াল এক বিবৃতিতে ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
বায়ার্ন মিউনিখের সঙ্গে আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেবেন আলাবা।
জানা যায়, কর বাদে বার্ষিক ১ কোটি ২৫ লাখ ইউরো বেতনে রিয়ালে আসছেন আলাবা। এ ছাড়া অন্য কোনো ক্লাবে না গিয়ে রিয়ালে আসায় চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবেও নাকি ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন আলাবা।
বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে এক যুগের বেশি সময় কাটিয়েছেন আলাবা। এসময় চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা।
বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৫টি। মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেলা আলাবা উইংয়ে খেলতেও পারদর্শী।
- ১উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ২পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৩জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৪‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৫জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৬গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ৯জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ১০প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৭গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ১০চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি





পাঠকের মতামত