
আলুর বীজ নকল করে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। একই সঙ্গে অসাদু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি প্রতারণার ব্যাপারে কৃষকসহ সাধারণ ভোক্তাদের অবহিত ও সচেতন করা হয়েছে।
রোববার বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ পপ্র্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।
অভিযানে নগরীর বিনোদপুর এলাকার কিষাণ হিমাগারে আলুর বীজ নকল করে অনুমোদনবিহীনভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড এর নাম ব্যবহার করে প্যাকেজিং এবং বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ বাজার এলাকার রংপুর চাষী ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যায়ন এজেন্সি।
আলু মৌসুমকে টার্গেট করে আলু বীজ নিয়ে একটি চক্র প্রতারণায় নেমেছে। চক্রটি বিভিন্ন কোম্পানীর নাম ও লোগো ব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বসিয়ে হিমাগারে আলু বীজের বস্তায় ভরে প্রতারণামূলক এই ব্যবসায় করে আসছিল। অভিযানে অসাদু ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি আলুর নকল বীজ জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ জানান, এখন আলুর মৌসুম চলছে। এ মৌসুমকে টার্গেট করে একটি চক্র এই নকল বীজ আলুর ব্যবসা করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন স্থানে সোর্স ঠিক করে রেখেছি। এ রকম কোন সংবাদ পেলেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছেন বলেও জানান তিনি।
- ১শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ২শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ৩মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ৪জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৫মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৬ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৭মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৮টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ৯পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত