
কবুতরের মাংস ভুনার কথা শুনলেই জিভে জল চলে আসে অনেকের! খুবই স্বাদের আবার স্বাস্থ্যকরও বটে এই মাংস। তবে অনেকেই সঠিক উপায়ে রাঁধতে পারেন না কবুতরের মাংস, এজন্য স্বাদও ততটা মুখোরোচক হয় না।
আবার কেউ কেউ বলেন, আলু দিয়ে মাংস রান্না করলে নাকি তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তবে আপনি রেসিপি অনুসরণ করে আলু দিয়ে কবুতরের মাংস রান্না করে একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় কবুতরের মাংস ভুনা। রইলো রেসিপি-
উপকরণ
১. কবুতর ৪টি
২. আলু ২-৩টি
৩. পেঁয়াজ কুচি আধা কাপ ও পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৪. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৫. হলুদ গুঁড়া এক চা চামচ
৬. মরিচ গুঁড়া এক টেবিল চামচ
৭. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
৮. ধনে গুঁড়া এক চা চামচ
৯. তেজপাতা একটি
১০. এলাচ ২টি
১১. দারুচিনি একটি ও
১২. লবণ স্বাদমতো
পদ্ধতি
প্যানে তেল গরম করে এলাচ, তেজপাতা ও দারুচিনি সামান্য ভেজে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ নরম হলে এর সঙ্গে একে একে মিশিয়ে দিন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও লবণ। কিছুক্ষণ কষিয়ে অল্প পানি দিন। কষানো হলে কবুতরের মাংস দিয়ে নাড়াচাড়া করুন। একটু পরে দিয়ে দিন কেটে রাখা টুকরো আলু। মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল মাখা মাখো হলে উপরে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কবুতরের মাংস ভুনা।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত