
সের্হিয়ো রামোস চলে গেছেন, রাফায়েল ভারানও নেই। রক্ষণের দুর্বলতার সঙ্গে ফরোয়ার্ডের সমস্যা তো ছিলই। সব মিলিয়ে এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। কিন্তু মাদ্রিদের ক্লাবটি যেন এখন আরও বেশি ভয়ঙ্কর। বুধবার রাতে লা লিগার ম্যাচে মার্কো আসেনসিওর হ্যাটট্রিক ও করিম বেনজেমার জোড়া লক্ষ্যভেদে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।
যেখানে নতুন ইতিহাস লিখেছেন বেনজেমা। ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পর থেকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমটাও দারুণ কেটেছিল তার। তবে এবার যেন আগের সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। বেনজেমার অসাধারণ পারফরম্যান্সেই উৎসবে রঙিন হচ্ছে রিয়াল। নিজে গোল করছেন, আবার সতীর্থদের দিয়ে করাচ্ছেন। সব মিলিয়ে লিগের ৬ ম্যাচে ১৫ গোলে অবদান রেখেছেন তিনি।
ছয় ম্যাচে ১৫ গোল (নিজে করেছেন ৮ গোল ও সতীর্থদের দিয়ে ৭ গোল) করার ইতিহাস এই শতাব্দীতে আর কারও নেই। শুধু তা-ই নয়, মায়োর্কার বিপক্ষে রিয়ালের জার্সিতে ২০০ লিগ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা। ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করার পথে ৩ ও ৭৮ মিনিটে দুইবার জাল খুঁজে নেন বেনজেমা।
তবে গোল সংখ্যায় তাকেও ছাড়িয়ে গেছেন আসেনসিও। এই উইঙ্গার পেয়েছেন হ্যাটট্রিক। ২৪ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদের পাঁচ মিনিট পর আবারও জাল খুঁজে পান তিনি। এরপর ৫৫ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। আর ৮৪ মিনিটে মায়োর্কার কফিনে শেষ পেরেকটি মারেন ইসকো। রিয়ালের গোল উৎসবের ফাঁকে ২৫ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল সফরকারীরা।
বড় ব্যবধানের জয়ে নগরপ্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠেছে রিয়াল। ৬ ম্যাচের কোনোটিতে না হেরে ১৬ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে আতলেতিকোও হারেনি, তাদের পয়েন্ট ১৪। আর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বার্সেলোনা।
- ১ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৩আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৪তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৫সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৮বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত