
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুল মাওলা।আগামী বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।
পুঁজিবাজারের তালিকাভূক্ত কম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক পাঁচ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করেছে। গত ২৭ ডিসেম্বর তার এ নিয়োগ অনুমোদন করা হয়।মনিরুল মাওলা বর্তমান এমডি মো. মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ মনিরুল মাওলা এতদিন একই ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
মোহাম্মদ মনিরুল মাওলা ১৯৬৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অর্থনীতি বিষয়ে স্নাতক ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ইসলামী ব্যাংক ১৯৮৩ সালের ১৩ মার্চ দেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। দৃঢ় আত্মপ্রত্যয়ী ও দূরদর্শী মোহাম্মদ মনিরুল মাওলা প্রতিষ্ঠার ৩ বছরের মধ্যেই ১৯৮৬ সালের ৬ মার্চ ইসলামী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের কক্সবাজার, চট্টগ্রামের আগ্রাবাদ, চৌমুহনী, পাহাড়তলী, হাটহাজারী শাখার ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ইনভেস্টমেন্ট কৌশলে বিশেষ অবদান রাখায় মোহাম্মদ মনিরুল মাওলা ২০০৪ ও ২০০৫ সালে ইসলামী ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেন।
তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আন্তজার্তিক সেমিনার ও কনফারেন্সে আমন্ত্রিত হয়ে অতিথি বক্তা হিসেবে থাইল্যান্ড, বাহরাইন, ইতালি, শ্রীলঙ্কা, সৌদিআরব, মায়ানমার, মরক্কো, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন এবং সেসব দেশের অনুষ্ঠানে অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণে দেশের ব্যাংকিং সেক্টরে কক্সবাজারের ছেলে মোহাম্মদ মনিরুল মাওলা’র সুনাম রয়েছে সর্বত্র।
- ১ভাত খেতে চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ৪চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৫এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৬আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৯নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত