
ইকমার্স সেক্টরে ক্রেতাদের ভোগান্তি ও অভিযোগ কমিয়ে অনলাইনভিত্তিক পণ্য ব্যবসাকে জনপ্রিয় করতে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প অনলাইন মার্কেটপ্লেস একশপের কারিগরি সহযোগিতায় ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে।
প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের জোগান ও প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে, তা নির্ধারিত হলে আগামী বছরের জানুয়ারি থেকেই এটি কাজ শুরু করতে পারবে বলে ধারণা করছে এটুআই। বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য বলছে, এ ধরনের প্ল্যাটফর্ম বাস্তবায়নের বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
আশা করা হচ্ছে, অভিযোগ নিষ্পত্তির কেন্দ্রীয় এই প্ল্যাটফর্ম চালু হলে অনলাইন কেনাকাটায় ক্রেতা ও বিক্রেতার মধ্যকার বিরোধের সব ধরনের তথ্য কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে। এর ফলে সমস্যা অভিযোগের হার অনেকটাই কমবে।
গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এটুআই-একশপের কার্যালয়ে প্ল্যাটফর্মটির কার্যক্রম প্রদর্শন করেন একশপের দলনেতা রেজওয়ানুল হক। তিনি বলেন, প্ল্যাটফর্মটি চালু হলে ভোক্তা অধিকার অধিদপ্তরের কাজ অনেক সহজ হবে। এর ফলে অভিযোগ নিষ্পত্তির গতি ৬০-৮০ শতাংশ বৃদ্ধি পাবে।
গত ৪ জুলাই জারি হওয়া ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকায় ডিজিটাল কমার্স ব্যবসায় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এ ধরনের একটি প্ল্যাটফর্মের প্রয়োজন আছে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (ডিজি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় প্ল্যাটফর্ম চালু হলে অনলাইন ব্যবসার ওপর আমাদের নজরদারি করা সহজ হবে। অনেক ক্রেতাই ভোক্তা অধিকার অধিদপ্তর পর্যন্ত যেতে পারেন না। কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থাকলে অভিযোগ ভোক্তা অধিকার পর্যন্ত না পৌঁছালেও আমরা জানতে পারব কোন প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বেশি ভোগান্তিতে ফেলছে।’
একশপের তৈরি করা প্ল্যাটফর্মটির নকশা অনুযায়ী প্রতিটি ই–কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অভিযোগ প্ল্যাটফর্মটির হাইপার লিংক থাকবে, যেখানে ক্লিক করলে সরাসরি কেন্দ্রীয় অভিযোগ প্ল্যাটফর্মে ঢোকা যাবে। ক্রেতা তাঁর পরিচয় এবং পণ্যের চালান নম্বর উল্লেখ করে অভিযোগ করতে পারবেন। অভিযোগের সঙ্গে পণ্যের ছবি, ভিডিও এবং অন্যান্য প্রমাণ যুক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
একশপের দলনেতা রেজওয়ানুল হক বলেন, নকশাটা এমনভাবে করা হয়েছে যেন ‘ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমস্যা নিষ্পত্তিসংক্রান্ত আলোচনার প্রমাণ থাকে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য কর্তৃপক্ষের কাছে চলে যাবে এবং তারা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে।’
প্ল্যাটফর্মটির নকশায় কর্তৃপক্ষের কথা উল্লেখ করা হলেও এই কর্তৃপক্ষ কে হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি। ডব্লিউটিও সেলের ডিজি মো. হাফিজুর রহমান বলেন, ‘প্ল্যাটফর্ম পরিচালনার জন্য আমরা ইক্যাবকে বিবেচনা করছি। তারাই যেন প্রাথমিকভাবে নিজেদের সদস্যদের মধ্যকার সমস্যার সমাধান করে। তবে সর্বোচ্চ নিষ্পত্তি কর্তৃপক্ষ হিসেবে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থাকবে কি না, সেই বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে ইক্যাবই প্রথম অনলাইন ব্যবসায় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে কেন্দ্রীয় প্ল্যাটফর্মের উদ্যোগ নিলেও এটির তত্ত্বাবধানের দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আবদুল ওয়াহেদ। তিনি বলেন, ‘বাংলাদেশে অন্তত এক লাখ অনলাইন প্ল্যাটফর্ম বা ফেসবুক পেজ রয়েছে, সেখানে ইক্যাবের সদস্য মাত্র ১ হাজার ৬০০টি প্রতিষ্ঠান। আমরা প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় থাকতে পারি, তবে এর দায়িত্ব নেওয়া আমাদের জন্য কঠিন।’
কেন্দ্রীয় প্ল্যাটফর্ম শুরু করতে আর্থিক জটিলতাও রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্ল্যাটফর্ম কার্যকর রাখতে কিছু কর্মী নিয়োগ দিতে হবে। রক্ষণাবেক্ষণেও কিছু খরচ হবে। ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘এটুআই-একশপ আমাদের জানিয়েছে, তাদের অন্তত ১০ জন কর্মী ও ৩০ লাখ টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে এ বিষয়েও কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি।’
- ১গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ২রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৩আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৪বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৫প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ৬জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ৭৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৯২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত