প্রকাশিত: জুন ১৬, ২০২২ ৫:৫২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অভিযোগ উঠেছে। কারসাজির মাধ্যমে ৩২ টাকার শেয়ার মাত্র ৩ টাকায় লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩২ টাকা ১০ পয়সা। কিন্তু তার মধ্যে ১২ লাখ ৯২ হাজার ৯৪০ টাকার শেয়ার বিক্রি হয়েছে মাত্র ৩ টাকা দরে।

এ কারসাজির ঘটনা নজরে আসার পর ডিএসই এ লেনদেন বাতিল করেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত করছে ডিএসই।

অপরদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয় অনিচ্ছাকৃত ভুল নাকি কারসাজি তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে….

বিপি/ আই এইচ

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...