
ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের ঘরের মাঠে টানা ছয়টি ম্যাচে হেরেছে তারা, পয়েন্ট টেবিলে নেমে গেছে আট নম্বরে। ইপিএল শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেছে তাদের।
তবে ঠিক উল্টো চিত্র উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে গত আসরের সেমিফাইনালিস্ট আর বি লাইপজিগকে বিদায় করে শেষ আটে পৌঁছে গেছে লিভারপুল। দুই লেগ মিলে লাইপজিগের জালে এক হালি গোল দিয়েছে অলরেডরা।
বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে হাঙ্গেরির পুসকাস এরেনায় খেলতে নেমে ২-০ গোলে জিতেছে লিভারপুল। এর আগে প্রথম লেগেও একই মাঠে দুই গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ফিরতি ম্যাচে লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন দলের সেরা দুই তারকা সাদিও মানে এবং মোহামেদ সালাহ। ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোল করেন সালাহ। মিনিট চারেক পর দ্বিতীয় গোলটি করেন মানে।
দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে প্রথম লেগে ৪-১ গোলে জেতায় দুই লেগ মিলে ৫-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে চলে গেছে পিএসজি।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫কমেছে সূচক ও লেনদেন
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৮গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত