প্রকাশিত: জুন ২৮, ২০২১ ৫:৩১ পিএম , আপডেট: জুন ২৮, ২০২১ ৫:৩১ পিএম

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (এফবিসিসিআই) সঙ্গে মতবিনিময় করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।

মতিঝিলের এফবিসিসিআই ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উভয় সংগঠনের শীর্ষ নেতারা দেশের বর্তমান করোনা পরিস্থিতিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রিহ্যাব প্রেসিডেন্ট আবাসন খাতের বর্তমান পরিস্থিতি এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিনকে অবহিত করেন। নির্মাণ সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে নীতি সহায়তা চান রিহ্যাব প্রেসিডেন্ট। এফবিসিসিআই এর সভাপতি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় শেষে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের (কাজল) নেতৃত্বে এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ রিহ্যাব এর অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...