
মার্কিন অর্থ মন্ত্রণালয় এবার ইরানের তেলমন্ত্রীসহ আরো কয়েক ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সোমবার সন্ধ্যায় আমেরিকার ওই মন্ত্রণালয় ইরানের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সেগুলোর মধ্যে রয়েছে ইরানের তেল মন্ত্রণালয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলো এবং তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে।
৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
মার্কিন অর্থ মন্ত্রণালয় একইসঙ্গে সম্প্রতি ভেনিজুয়েলার কাছে ইরানি তেল বিক্রির ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ইরানের জাহাজ চলাচল সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
মার্কিন অর্থমন্ত্রী স্টেফান মানুচিন দাবি করেছেন, ইরান তার তেল বিক্রির অর্থ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কথিত অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতায় কাজে লাগাচ্ছে।
মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ট্রাম্প প্রশাসনের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বের বহু দেশ প্রতিক্রিয়া জানায়। কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত তার নিষেধাজ্ঞা আরোপের নীতি অনুসরণ করে যাচ্ছে।
- ১ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ২মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৪যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৫উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৬প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৭সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৮ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৯স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত