
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে আপনারা তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় বারবার ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা সন্ত্রাস করেছে,বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। জামায়াতে ইসলামী’র দুজন মন্ত্রী ছিল ২২ জন এমপি ছিলো, এদের কারো বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি । যেহেতু সব দলের শাসন দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিন।
তিনি বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা -৪ আসনে চরফ্যাশন সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক মজিবর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কেউ ঘুষ নিলে,চাঁদাবাজি করলে অ্যাপস এর মাধ্যমে সরকারকে জানাতে পারবেন, আপনার পরিচয় গোপন রাখা হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে করে অপরাধ লাগব হবে। তিনি আরো বলেন, একটি দল বেকারদেরকে ভাতা দিবে বলেছে, বেকার ভাতা পেলে আমাদের যুব সমাজ অলস হবে আরো বেকারত্ব বাড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। এতে তারা সমাজ ও পরিবারে আত্মমর্যাদা নিয়ে চলতে পারবে, দেশ তাদের সেবা পাবে।
জনসভায় ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবি উঠলে, অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা জানি ভোলা বরিশাল সেতুর দাবি যৌক্তিক এবং তা দীর্ঘদিনের।
দুর্নীতি বন্ধ হলে দেশ চালাতে অর্থের অভাব হবে না। তাই ভোলা বরিশাল সেতুসহ যেকোনো বিশাল অবকাঠামা নির্মান সরকারের জন্য সহজ হবে।
জনসভায় ভোলা- ৪(চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান।
ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে ও চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। বক্তব্য রাখেন
এলডিপির ভোলা জেলা সভাপতি মো: বশির উল্লাহ, বিডিপির জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু, জেলা সমন্বয়ক এডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ জিহাদি ও ছাত্র শিবিরের ভোলা জেলা সভাপতি মো: আ: হালিম প্রমুখ। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়।
এদিকে জনসভা শেষ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।
এনজে
- ১সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ২সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ৩ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ৪যবিপ্রবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদযাপিত
- ৫রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ৬জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী
- ৭সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন
- ৮অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত
- ৯ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
- ১০টাঙ্গন নদীর ভাঙনে ঠাকুরগাঁওয়ে বিলীন ১৭টি ঘর
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ১০আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত