
পাহাড়ে তাপমাত্রা বাড়লে মেঘ ফুলে ঘিরে ধরে পাহাড়। সাদা মেঘ, হঠাৎ ফুলে উঠল। এ যেন কোনো সাদা রাক্ষুসে তুষার ঝড়! নিমেষে যা ঢেকে ফেলল পাহাড়ের বিপুল অংশকে। শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে ঝড়ে পড়ল হিমশীতল বরফ। ভয়ংকর সুন্দরের এই খেলা এভারেস্টে শৃঙ্গের পূর্ব প্রাচীরে। কয়েকজন দুঃসাহসিক পর্বতারোহী সূত্রে এমনই আশ্চর্য ভিডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। মহাজাগতিক সুন্দর দেখে চমকাচ্ছে মানুষ, একইসঙ্গে ভয়ে শিউরে উঠছেন অনেকে।
লিঙ্কডিনে ভিডিওটি পোস্ট করেন ড. সুব্রহ্মণ্যন নারায়ণন। সেখানে দেখা গেছে, আচমকা হিমালয়ের একাধিক শৃঙ্গকে ঢেকে ফেলছে বিপুল মেঘ। যা শেষ পর্যন্ত ঝড়ে পড়ে নিচে বয়ে যাওয়া নদীতে। যার ফলে তৈরি হয় রঙধনু। চোখের সামনে মহাজাগতিক দৃশ্য থেকে নদীতীরে থাকা পর্বতারোহী এবং পর্যটকরা উল্লাসে ফেটে পড়েন। সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে নারায়ণন লেখেন, ‘নেপালে প্রকৃতির অপূর্ব লীলা! এভারেস্টের পূর্ব প্রাচীরে। সৌভাগ্যক্রমে কয়েকজন পর্বতারোহী ভিডিওটি রেকর্ড করেন। শেষ পর্যন্ত নদীতে দেখা দিল একটি রংধনু। যা আরো সুন্দর করল দৃশ্যকে।’
ভাইরাল ভিডিও দেখে ৪ হাজার মানুষ মন্তব্য করেছেন। একই ব্যক্তি লেখেন, একবার ১৩ হাজার ফুট উচ্চতায় প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল তার। আরেক নেটিজেন জানান, মেঘের এই খেলা নভেম্বর-আগস্টের মধ্যে দুপুর বারোটার পর ঘটে থাকে। আচমকা পাহাড়ে তাপমাত্রা বাড়লে মেঘ ফুলে পাহাড় ঘিরে ধরে। দ্রাস, সিয়াচেনের মতো হিমবাহ অঞ্চলে কর্তব্যরত সেনা জওয়ানরা মাঝে মাঝেই এই দৃশ্যের সাক্ষী হন বলে দাবি তার। অধিকাংশ মানুষ অবশ্য এমন দৃশ্য দেখতে অভ্যস্ত না। ফলে প্রকৃতির আশ্চর্য কাণ্ড দেখে উল্লসিত তারা।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৮সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত