
এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সৌদি আরব।এমনটি হলে তা হবে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগামী জুন থেকে যা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব।আগামী জুনে এশিয়া অভিমুখী আরব লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) ৭০ থেকে ৯০ সেন্ট বাড়াতে পারে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি আরামকো। এক্ষেত্রে দুবাই ও ওমান বেঞ্চমার্কের বিপরীতে আরব লাইট ক্রুডের ওএসপি হতে পারে প্রতি ব্যারেলে ৩ ডলার। গত জানুয়ারির পর যা সবচেয়ে বেশি।
এশীয় ক্রেতারা বলছেন, ওই মাসে আরব লাইটের সঙ্গে সামঞ্জস্য রেখে আরব মিডিয়াম এবং আরব হেভির দামও বাড়ানো হবে।আরব এক্সট্রা লাইটের দরও বৃদ্ধি পেতে পারে। কারণ, ইতোমধ্যে তেল উত্তোলন কমিয়েছে উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের সংগঠন ওপেক প্লাস। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে সরবরাহ আঁটসাঁট হয়েছে।
প্রতি মাসের ৫ তারিখে তেলের দাম নির্ধারণের ঘোষণা দেয় সৌদি। পরে ইরান, কুয়েত ও ইরাক নিজেদের জ্বালানির দর ঠিক করে। তাতে প্রতিদিন এশিয়া অভিমুখী ৯ মিলিয়ন ব্যারেলের মূল্য প্রভাবিত হয়।
আগের মাসগুলোতে দাম পরিবর্তনের হিসাব করে, ট্রেজারি ইল্ড, পণ্য মূল্য এবং ক্রেতাদের সুপারিশের ভিত্তিতে অপরিশোধিত জ্বালানির দর নির্ধারণ করে সৌদি আরামকো।
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৬যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত