
বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আগামী ২৯ সেপ্টেম্বর এর উদ্বোধন হবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছে ১ অক্টোবর পর্যন্ত থাকছে এই আয়োজন। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ৯ম আসর বসবে এবার। ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্পের পুনরুদ্ধারের জন্য এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে উৎসাহিত করবে। এছাড়া, দেশি-বিদেশি পর্যটন সংস্থা মেলায় অংশগ্রহণের ফলে আন্তর্জাতিকভাবে পর্যটন শিল্পের দারুণভাবে প্রচার-প্রচারণা সুযোগ পাবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য পর্যটন এখন একটি অন্যতম শিল্প হিসাবে পরিগণিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই শিল্পের উন্নয়নের নানা সময়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং নানা ধরনের প্রকল্প বাস্তবায়নে নির্দেশনা দিচ্ছেন। বর্তমান সরকার পর্যটন বান্ধব সরকার। আশা করা যাচ্ছে সরকারের প্রচেষ্টায় আগামী কয়েকবছরে পর্যটন শিল্প কাঙ্কিত জায়গায় পৌঁছে যাবে।’
৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে ৮টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশসহ, থাইল্যান্ড, ভূটান, মালেয়শিয়া, শ্রীলংকা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি বিভিন্ন পর্যটক সংস্থা অংশগ্রহণ করবে।
মেলার পাশাপাশি এই আয়োজনে পর্যটক বিষয়ক সেমিনার, শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, বিজনেস মিটিং ছাড়াও থাকছে বাংলাদেশে ও শ্রীলংকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৩বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৭আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ৮প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৯মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ১০এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৪ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৫বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৬চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা





পাঠকের মতামত