
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুদিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন শেষ হয়েছে। ভার্চুয়াল প্লাটফর্মে শনিবার (১৬ জানুয়ারি) এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন । সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সম্মেলনে ২০২১ সালের জন্য ব্যাংকের কর্মকৌশল, বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারাবিশ্ব ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা আরও সম্প্রসারণের পরামর্শ দেন।
কাজী ওসমান আলী তার বক্তব্যে বলেন, কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় আমরা ক্রমেই ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবার আওতা বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে ই-অ্যাকাউন্ট সেবা।
এই সেবার মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। শিগগিরই আরও কিছু প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৬৮টি শাখার ব্যবস্থাপক ও ৬৩টি উপশাখার ইনচার্জ ব্যবসায় সম্মেলনে যোগ দেন।
- ১২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ২উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৩পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৪জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৫‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৬জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৭গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৮দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৯অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১০জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত