সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ...

বরিশালে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
বরিশাল বিএম কলেজ লাইব্রেরি অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন রাজিব।
উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএম কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সোহেল মারুফ, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো আবু মাহমুদ প্রমুখ।

পাঠকের মতামত