
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মেসির বিপক্ষে মাঠে নামতে পারেননি পিএসজি তারকা নেইমার। বিশ্ব বঞ্চিত হয়েছিল একটি দুর্দান্ত মেসি-নেইমার দ্বৈরথ দেখা থেকে। তবে সবার প্রত্যাশা ছিল ফিরতি ম্যাচে পিএসজির মাঠ পার্ক ডি ফ্রান্সেসে হয়তো মাঠে নামতে পারবেন নেইমার।
কিন্তু সে আশায়ও গুড়ে বালি। ফিরতি লেগের ম্যাচেও মেসির বার্সার বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। আনুষ্ঠানিকভাবে পিএসজির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য। অর্থ্যাৎ, চলতি মৌসুমে আর মেসির বিপক্ষে মাঠেই নামা হচ্ছে না নেইমারের।
নেইমারকে ছাড়াও মেসিদের মাঠে গিয়ে ৪-১ ব্যবধানে বিশাল জয় তুলে এনেছিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি পর্বে পিএসজির মাঠে স্বাগতিকদের অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হবে বার্সাকে। সে ক্ষেত্রে নেইমার অবশ্যই বড় একটি বাধা ছিল বার্সার জন্য। যদিও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিল মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য।
কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমার আগামীকাল (বুধবার) প্যারিসে বার্সার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে বসে থাকবেন দর্শক সারিতেই।
আজই পিএসজির পক্ষ থেকে নেইমারের খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও এখনও নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন। মূল দলের বাইরে অনুশীলন করছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তার যে অবস্থা, তাতে বুধবারের ম্যাচে দলের সঙ্গে যুক্ত হওয়ার তার পক্ষে অসম্ভব।
শুধু নেইমার নন, বার্সার বিপক্ষে খেলতে নামতে পারবেন না হুয়ান বার্নাট ইনজুরির কারণে) এবং মইজ কিন (করোনাভাইরাসের কারণে)। এছাড়া গোলরক্ষক সার্জিও রিকো’কে ছুটি দেয়া হয়েছে পারিবারিক ঝামেলা থাকার কারণে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত