প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ১০:২৭ এএম , আপডেট: আগস্ট ১৫, ২০২৪ ৫:৫৯ পিএম

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে ব্রোকারেজ হাউজ মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড।

বুধবার নিকুন্জ ডিএসই ভবনে অবস্থিত মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেড (Quant FinTech Ltd ) এর মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি স্টক ব্রোকারেজের সাথে চুক্তি করেছে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) কোয়ান্ট ফিনটেক।

চুক্তির শর্ত অনুসারে, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডে গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি স্বনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের “কিউ-ট্রেডার” বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।

শেয়ার

পাঠকের মতামত

ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ...

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস  লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে ...

লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...