জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬ ১০:০৩ এএম

খুলনার কয়রা উপজেলায় উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সংগঠনের সভাপতি এনটিভি সাংবাদিক (অনলাইন) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, সিনিয়র অরেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) জি এম আনোয়ার হোসেন, সেনাবাহিনীর সিনিয়র অরেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) শেখ আনোয়ার হোসেন, উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদ সদস্য সরদার আবু হাসান, ডাঃ শাহাদাৎ হোসেন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক ইমতিয়াজ উদ্দিনসহ বিভিন্ন সুধীজন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- সরদার আবু হাসান, সিনিয়র অরেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) এম আনোয়ার হোসেন, সংগঠনের সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, জিয়াউর রহমান জিকু প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, “উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন” সংগঠনটি এ অঞ্চলের খাল খনন, সুন্দরবন সুরক্ষা, সবুজ বনায়ন, বনজীবী সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক সমস্যায় ভূমিকা রাখবে বলে ঘোষণা করা হয়।

ইফতার মাহফিলে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...