
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে লড়াই করা আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ট্রাম্প এক টুইট বার্তায় এ খবর জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করেন। খবর বিবিসির।
জুলিয়ান ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের পক্ষ থেকে দায়ের করা মামলাগুলো পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। ৭৬ বয়সি এ আইনজীবীকে ওয়াশিংটনের জর্জটাউন ইউনির্ভাসিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল টিমের বেশ কয়েকজন করেনায় আক্রান্ত হওয়ায় পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না নেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনের তথ্য উন্মোচনে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন জুলিয়ানি। তাকে নিউইয়র্কের ইতিহাসের সেরা মেয়র হিসেবে অভিহিত করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি করোনায় সংক্রমিত হন। অ্যান্ড্রু হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। এরআগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ট্রাম্পের দুই ছেলে, চিফ অব স্টাফ, প্রেস সেক্রেটারিসহ ৩০ জনের বেশি করোনায় সংক্রমিত হয়েছেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ২বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৩আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৫রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৭পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৯কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ১০ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত