
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি কোভিড পজিটিভ বলে রেজাল্ট এসেছে।
এক বিবৃতিতে এলিসি প্যালেস জানায়, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ার পর টেস্ট করানো হয় ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের। আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন তিনি। এক কর্মকর্তা জানান, ম্যাক্রোঁ এখনো দেশ পরিচালনার “প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন” এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন। খবর বিবিসির
ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে চলতি সপ্তাহে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখনো পর্যন্ত ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫৯ হাজার ৪০০ জন। বৃহস্পতিবার সকালেই এলিসি প্যালেস জানায়, “কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে এ বিষয়ে চিকিৎসা নিচ্ছেন প্রেসিডেন্ট।”
“প্রথম দিকেই উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে টেস্ট করানো হয়েছে” এবং সে অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ২স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৩পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৪পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৫বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৬সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৮মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৯UCB Price Sensitive Information
- ১০কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু





পাঠকের মতামত