প্রকাশিত: জুলাই ২৯, ২০২০ ১০:০৭ এএম

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিপর্যস্ত এখন গোটা বিশ্ব। ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নিতে হয়েছে লকডাউনের মতো পদক্ষেপ। আর এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

চরম ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্যও। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে গত জানুয়ারী এবং মে মাসের মধ্যে বিশ্বের পর্যটন খাতে মোট ক্ষতি হয়েছে ৩২ হাজার কোটি ডলার। এক রিপোর্টে সংস্থাটি বলেছে, ২০০৯ সালের বিশ্ব আর্থিক সংকটের সময় যতটা ক্ষতি হয়েছিল, এই ক্ষতি তার তিনগুণ।

এই কয়েক মাসে পর্যটকের সংখ্যা কমেছে ৩০ কোটি। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৫৬ শতাংশ কম।

বিশ্ব পর্যটন সংস্থার সেক্রেটারি জেনারেল যুরাব পোলোলিকাশভিলি বলেছেন, পর্যটনে এই নাটকীয় ধস লাখ লাখ মানুষের জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে। সূত্র : বিবিসি।

শেয়ার

পাঠকের মতামত

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির ...

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...