
মালয়েশিয়ায় ক্রমবর্ধমান কোভিড-১৯ মহামারি রোধে একটি সক্রিয় পদক্ষেপ হিসেবে আগামী ১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির রাজা ইয়াং দি-পারতুয়ান আগং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতুদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহ।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজ প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইস্তানা নেগারার এক বিবৃতিতে রাজ পরিবারের কম্পট্রোলার দাতুক আহমেদ ফাদিল শামসুদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন গতকাল সন্ধ্যায় রাজার সঙ্গে সাক্ষাতের পর এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে বিশেষ ভাষণ দেবেন।
এদিকে রাজার মুখ্য সচিব তান সেরি মোহাম্মদ জুকি আলী জানান, অ্যাটর্নি জেনারেল তান সেরি ইদ্রাস হারুন, স্বাস্থ্য মহাপরিচালক তান সেরি নূর হিশাম আবদুল্লাহ, নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতুক আব্দুল গনি সালেহ, পুলিশের মহাপরিদর্শক তান সেরি আব্দুল হামিদ বদর এবং সশস্ত্র বাহিনীর প্রধান তান সেরি আফেন্দি বুয়াং এর কাছ থেকে ব্রিফিং পেয়েছেন।
তিনি বলেন, এ জরুরি অবস্থা ১ আগস্টের আগে শেষ হবে কিনা তা নির্ধারণ করতে সরকার এবং বিরোধী দলীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি জরুরি কমিটি গঠন করা হবে।
গত বছরের অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশে জরুরি অবস্থা জারির প্রস্তাব দেন রাজা আল-সুলতান আব্দুল্লাহর কাছে।
এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ২২৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৫৫ জন।
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৯ হাজার ১১৫ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত