
যশোরে কলাগাছ থেকে তৈরি হচ্ছে আঁশ যুক্ত সুতা। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে এই সুতা তৈরি করা হচ্ছে। ফেলে দেওয়া কলাগাছ থেকে সুতা তৈরিকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি বিভাগ। আর সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার।
কলাগাছের কলার কাদি কেটে নেওয়ার পর কলা গাছটি নিজের জায়গায় বেড়ে ওঠা স্থানেই তাকে পচতে হতো। না হয় জমির মালিক ওই গাছটি কেটে সরিয়ে ফেলে দিতো। কিন্তু এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি মেশিন দিয়ে কলা গাছের খোলস ছাড়িয়ে তৈরি হচ্ছে সুতা। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের শিমুল হোসেন নিজ বাড়িতে কলাগাছ থেকে সুতা তৈরির মেশিন বসিয়েছেন।ইতো মধ্যে কলাগাছ দিয়ে সুতা তৈরি করছে সে।একদিনে সে ১০-১৫ কেজি করে সুতা তৈরি
করছে।নিয়মিত তারা মাঠ থেকে পরিত্যক্ত এসব কলাগাছ ইঞ্জিনচালিত ভ্যান যোগে বাড়ি নিয়ে আসছে।
প্রতিটি কলাগাছের দুই দিকের অংশ কেটে ফেলে খোলস বের করে মেশিনে দেওয়া হচ্ছে। আর মেশিনের মধ্যে থেকে বের হয়ে আসছে আশ যুক্ত সুতা। সেই সুতা রোদে শুকানো হচ্ছে। শুকানোর পর এই সুতার রং হচ্ছে সোনালী। কলাগাছ থেকে সুতা তৈরির উদ্যোক্তা শিমুল হোসেন বলেন প্রথমে আমারা কলাবাগান থেকে কলা গাছ গুলো সংগ্রহ করি।তার পরে ছাল গুলো ছাড়ানো হয়। এরপর মেশিনে দিয়ে সুতা তৈরি করতে হয়। সুতাটা আসার পর পানি দিয়ে ধুতে হয়। এতে সুতার রংটা ঠিক থাকে। এরপর রোদে দিলে কাপড় শুকানোর মতো শুকিয়ে যায়। এরপর এটি আমরা বিক্রি করে থাকি।
কলাগাছের সুতার বাজারে খুব চাহিদা রয়েছে। প্রতিকেজি সুতা দেড় থেকে ২শ টাকায় বিক্রি হয়ে থাকে। প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি সুতা একজন মানুষ তৈরি করতে পারে। সব খরচ বাদে প্রতিদিন আট থেকে ৯০০ টাকা লাভ হয়। আরেক উদ্যোক্তা এম.আর রুবেল বলেন কলা গাছের পরিত্যক্ত বজ্র জৈব সার হিসেবে ব্যবহারের উপযোগী। অন্যদিকে এই সুতা পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে।। সরকারি সুযোগ সুবিধা পেলে আরো বেশি সুতা উৎপাদন করা সম্ভব।
এদিকে ফেলে দেওয়া কলাগাছ থেকে সুতা তৈরিকে ইতিবাচক হিসেবে দেখছেন যশোর সদর উপজেলার কৃষি অফিসার শেখ সাজ্জাত হোসেন।তিনি বলেন একদিকে ফেলে দেওয়া কলাগাছ থেকে সুতা হচ্ছে।অন্যদিকে বজ্র দিয়ে জৈব সার হচ্ছে। এতে উভয় লাভবান হচ্ছেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) যশোরের ডিজিএম মো: গোলাম হাফিজ বলেন ক্ষুদ্র উদ্যোক্তদের সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছেন।
সরকারি নিয়ম মেনে কেউ সুবিধা চাইলে অবশ্যই দেওয়া হবে। স্বল্প সুদে এসব তরুণ উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা করা হলে এটি টিকিয়ে রাখা সম্ভব। সেই সাথে বিদেশে সুতা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত