
বিশ্বকাপ ফুটবলের উত্তাপ বেশ ভালোভাবেই স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে। ব্রাজিলের ভক্ত তিনি। কাতার বিশ্বকাপে ট্রফিটা তাই নিজের প্রিয় দলের হাতে দেখতে চান তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচের সংস্করণের ফাইনাল দেখতে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি। এ সময় বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলেন তিনি। রবিবারের আগ পর্যন্ত যেমন সব ম্যাচই দেখেছেন বলে জানালেন, ‘একটা খেলাও মিস করিনি, আজকে (গতকাল) শুধু মিস হলো।’
এরপরই বললেন নিজের পছন্দের দলের কথা, ‘আমি আসলে ছোটবেলা থেকে যে জিতত, সে দলকে সমর্থন করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন সবাই বলত ‘ব্রাজিল, ব্রাজিল’। তখন থেকে আমিও ব্রাজিল। এমন না যে আমি খেলা দেখে পছন্দ করে একটা দলকে ঠিক করেছি।’
বিসিবি সভাপতি জানালেন লিওনেল মেসির ভক্ত তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোকেও বেশ পছন্দ তার। তবে ট্রফি ব্রাজিলেরেই জেতা উচিত বলে মন্তব্য তার, ‘মেসি সেরা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি মেসির ভক্ত। রোনালদোকেও আমি পছন্দ করি। তবে আর্জেন্টিনা দলকে বেশি মেসি নির্ভর মনে হয়েছে। অবশ্যই আর্জেন্টিনা দলও ভালো। তবে কাপ ব্রাজিলের জেতাই উচিত।’
‘জি’ গ্রুপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত