
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেক(২৮) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার সন্ধ্যার দিকে নিহত গৃহবধূর চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুলসহ তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ নিহত গৃহবধূ মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ মৌসুমি খাতুন (২৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা।
জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমির। বিয়ের সময় জামাইকে এক লক্ষ টাকা যৌতুক দেন মৌসুমির বাবা। কিন্তু আশেক আলী বাবার বাড়ী থেকে আরও টাকা আনার জন্য মৌসুমির উপর প্রায়ই নির্যাতন চালাত। গত ৮ আগষ্ট সকালে আশেক আলী মৌসুমিকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য পুনরায় চাপ দিলে মৌসুমি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী মৌসুমিকে বেদম মারধর করে অচেতন অবস্থায় ঘরে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মৌসুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ আগষ্ট রাত ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌসুমি।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলা হওয়ার প্রায় ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি রাশেদুল ইসলাম আশেককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত