জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ ৬:১৩ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।

রবিবার (১৩ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করার সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।

আটক দুই বাংলাদেশি হলো, নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিনদিন থেকে তার ছোটোভাই বাড়ি থেকে বের হয়েছেন। সোমবার সকালে শুনতে পান সে ভারতে আটক হয়েছে। কি কারণে সে ভারতে গিয়েছে তিনি জানেন না।

তবে ভাইয়ের খোঁজে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন তিনি।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ইউনিয়নেরিএকজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি এরপর কি হয়েছে জানি না।

এ সময়  কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব উল হক জানান, দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি।

তিনি আরও জানান , তাদের ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় কারখানা মালিককে ২০ হাজার টাকা ...

মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর এলাকায় সম্প্রতি বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ...

চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দীর্ঘ আড়াই বছর পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া আঁখি প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম ...