
কুষ্টিয়ায় জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২৬ কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন।
সভায় জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সংশোধিত আইন-২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া পাবলিক প্লেস ও পরিবহনে ‘ধূমপান নিষিদ্ধ’ (No Smoking) সাইনেজ প্রদর্শন না করলে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।
সভায় আরও জানানো হয়, তামাকজাত দ্রব্যের যেকোনো ধরনের বিজ্ঞাপন, প্রচারণা বা প্রসার দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, অথবা অনূর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন, তথ্য অফিস, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়, যাতে পাবলিক প্লেস ও গণপরিবহনে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা যায়।
এছাড়া সভায় ই-সিগারেটের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, এখনও অনেক মানুষ ই-সিগারেট সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। বিশেষ করে তরুণ সমাজ যাতে এ ধরনের পণ্যে আসক্ত না হয়, সে বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালউজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনগণকে অবহিত ও আইন মেনে চলতে উৎসাহিত করার লক্ষ্যে সাফ-এর পক্ষ থেকে সংশোধিত আইনের সংক্ষিপ্ত তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এনজে
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৮চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৯তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত