প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ ৪:২৮ পিএম
ইফতার ও দোয়া মাহফিল

কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে ওই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস মোস্তাফিজুর রহমান।

ইফতারের পূর্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫ জন এতিম শিশুকে ঈদের নতুন পোশাক হিসেবে পাঞ্জাবি ও পায়জামা দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

 

 

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ...

শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার ...

সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন ...