ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ ৭:০৪ পিএম

যশোরের কেশবপুরে প্রান্তিক পর্যায়ের ২ হাজার ১০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষকদের মাঝে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

কৃষকেরা এ বছর আগাম সরিষার বীজ ও রাসায়নিক সার পেয়ে খুশি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্বোধনের ...

নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা

‘মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ...

গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ ...